স্মরণীয় উক্তি

 ঈর্ষা হতে আত্মরক্ষা করা উচিত। কিন্তু যে ঈর্ষায় আত্মশুদ্ধির সম্ভাবনা আছে সে ঈর্ষা কিছুতেই পরিত্যাগ করা উচিত নয়। - অ্যারিস্টটল  যদি সর্বোচ্চ আসন পেতে চাও তবে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ কর। - সাইরাস  উচ্চাশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয়। - ইয়ং  প্রত্যেক মহত্ কাজই নিজের জন্য পথ করে নেয়। - ইমারসন  যারা কাজ করতে চায় না তারা কাজ করার উপায়ও খুঁজে পায় না। - এলবার্ট হাবাড