আজকের রাশিফল

২৩ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ১০ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা:৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্রবার। শুভরত্ন:হীরক ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: অসাধারণ, অনুসন্ধিত্সা, বিচার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী। ধ্যান-ধারণায় মৌলিকত্ব আছে। তবে অন্যের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হওয়ার প্রবণতা আছে। তাই চমকপ্রদ কাজ করেও যথাযথ স্বীকৃতি নাও পেতে পারেন। সকল সমস্যা সমাধান করার ক্ষমতা আছে। নিজস্ব পরিকল্পনা অনুসারে নিজের নেতৃত্ব নিজে গ্রহণ করলেই বেশি সফল হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট জেমস বুকানন, ফিল্ড মার্শাল এলেন বি, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, অভিনেতা লী মেজরস, উইলিয়াম সেক্সপিয়ার, অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। প্রিয়র সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে বন্ধুদের সহযোগিতা পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করুন। অকারণ ঝুঁকি নিবেন না। সামগ্রিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গোপনে কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সঙ্গদোষে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অকারণ বদনামের সম্মুখীন হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি এড়িয়ে চলুন। কোনো অসামাজিক কাজে না জড়ালেই ভালো করবেন। কাজকর্মে সতর্কতা অবলম্বন করুন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পরিবারের প্রতি উদাসীন থাকা ঠিক হবে না। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আজ আপনার শরীর ভালো নাও যেতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে কারো উপরে নির্ভর না করাই ভালো। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজের লোকের আজ আপনার কোনো ক্ষতি করতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শত্রু সম্পর্কে সতর্ক থকার চেষ্টা করুন। চঞ্চলতা পরিহার করুন। অস্থির-চিত্ততা ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ সামগ্রিকভাবে দিনটি শুভ-সম্ভাবনাময়। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। ব্যয়-বৃদ্ধি পাবার আশঙ্কা আছে। পারিবারিক ব্যাপারে মতবিরোধ দখো দিতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোন কাজ না করাই ভালো। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শরীর ভালো যাবে না। শ্বাসকষ্ট দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য কাজে লাগানোর চেষ্টা করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। আপনজন কারো সাথে বহুদিন পরে হঠাত্ দেখা হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। রোমাঞ্চ শুভ নয়। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সামগ্রিকভাবে দিনটি মিশ্র-সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। তথ্যগত বিভ্রান্তির শিকার হতে পারেন। একটু সতর্কতার সার্থে চেষ্টা করলে আর্থিক দিক ভালো যাবে। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। তথ্যগত বিভ্রন্তি দেখা দিতে পারে। শরীর হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। মাথা ব্যথা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কোন কারণে মন হতাশাগ্রস্ত হতে পারে। সাময়িক হতাশা কাটিয়ে উঠা খুব একটা কঠিন হবে না। সরকারি অথবা বেসরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সামাজিক কাজে সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।