সাঁকো অ্যাওয়ার্ড পেলেন মানিক

টেলিভিশন রিপোর্টিংয়ে বিশেষ ভূমিকার জন্য সাঁকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড- ২০১২, পেলেন শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। ১৯ এপ্রিল ২০১৩ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিজুর রহমান, নাট্যকার ফজলুল করিম। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে। আর, সংবাদপাঠক হিসেবে চ্যানেল আইয়ের খায়রুল বাশার, সংগীতে ফকির শাহাবুদ্দীন, অভিনয়ে শিশু অভিনেত্রী দীঘিকেও পুরস্কার দেওয়া হয়। আমিরুল মোমেনীন মানিক বর্তমানে দিগন্ত টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সংবাদ উপস্থাপক। এর আগে, তিনি ইউনেস্কো ক্লাব ও উদীচী ইতিহাস প্রতিযোগিতা পুরস্কার পেয়েছেন। মানিকের সাংবাদিকতার শুরু ১৯৯৮ সালে। আর, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ শুরু করেন ২০০৬ সালে, বৈশাখী টেলিভিশনের মাধ্যমে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য।