‘চেন্নাই এক্সপ্রেস’-এর মিউজিক নিয়ে অসন্তোষ
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২০:০৫
শুধু শাহরুখই নয়, বলিউডের সবাই তাদের চলচ্চিত্রের ব্যাপারে খুব বেশি যত্নশীল হন। প্রতিটি প্রোডাকশনকে নিজের সন্তানের মতোই ভাবেন। অন্যদিকে শাহরুখ অভিনীত প্রতিটি ছবির গানই হিট হয়ে এসেছে এ পর্যন্ত। কেননা, বলিউড ছবি হিট হওয়ার অন্যতম শর্ত গান। আর সেই গানই যখন মনমতো হচ্ছে না, তখন আক্ষেপের কোনো শেষ নেই। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মিউজিক মোটেও পছন্দ হয়নি শাহরুখের। আর তাই ছবিটির পরিচালক রোহিত শেঠিকে বলেছেন প্রয়োজনীয় পরিবর্তনটুকু করার জন্য। কম্পোজার বিশাল শাহরুখকে মিউজিক শুনিয়েছিলেন, কিন্তু এবার তাকে পরিবর্তন করতেই হচ্ছে। কোনো কিছুতেই ছাড় দিতে রাজি নয় শাহরুখ। এই গান মনমতো না হলে বাজারে ছবি ছাড়তে নিষেধও করেছেন শাহরুখ।