সত্যজিত্ রায় স্মরণে মুস্তফা মনোয়ার

যে কজন বাঙালিকে নিয়ে আমাদের গর্ব চিরকালীন, তাদের মধ্যে অন্যতম সত্যজিত্ রায়। বিংশ শতাব্দীর সিনেমায় যে নামগুলোকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছে, তাদের মধ্যে বাঙালি সত্যজিত্ অন্যতম। তাকে বিশ্ব চলচ্চিত্রের প্রবাদপ্রতীম পুরুষ বলা হয়ে থাকে। আমাদের দেশে যেকোনো চলচ্চিত্রকারেরই আদর্শ ব্যক্তিত্ব তিনি। আজ এই গুণী ব্যক্তির ২১তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকীতে জিটিভি তাকে স্মরণ করে নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘চোখের আলোয় দেখে ছিলেম’। আলী ইমামের পরিকল্পনায় অনুষ্ঠানে সত্যজিত্ রায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব, চিত্রশিল্পী, পাপেট উদ্ভাবক মুস্তফা মনোয়ার। সোহেল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টায় জিটিভিতে প্রচার হবে। দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার বলেন, ‘আসলে সত্যজিত্ রায় এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে শুধু একটি অনুষ্ঠানে বলে শেষ করা সম্ভব নয়। তার কর্মজীবনের কিছু কথা হয়তো বলা হয়েছে এই অনুষ্ঠানে।’