ডোমারের চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কে দিগন্তপাড়া এলাকায় মঙ্গলবার সকালে অটো বাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মুরাদ (৩)। সে উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের নিজ ভোগডাবুরী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম জানান, অটো বাইকটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।