চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২০:৩০
ছোট্ট মেয়ে মোসা:আলো মনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ড-১১, বেড নং-০৭-এর মধ্যে চিকিত্সাধীন আছে। তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। এই চিকিত্সার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তার দরিদ্র পিতা মো: আরমান আলী মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আরমান আলী, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২২১০১২৩০২১৬, ইপিজেড ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্যাংক লিঃ, যোগাযোগ: ০১৭৪০৫৯৩৬০২।