কোস্টগার্ডে যুক্ত হল হারবার প্যাট্রোল বোট

নারায়াণগঞ্জের সোনাকান্দায় গত রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোস্টগার্ডকে হারবার প্যাট্রোল বোট হস্তান্তর করা হয়। নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের তত্ত্বাবধানে নির্মিত এই হারবার প্যাট্রোল বোটটি হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। এই প্রথম দেশীয় প্রযুক্তিতে এ ধরনের হারবার প্যাট্রোল বোট নির্মাণ করলো নৌবাহিনী। বোটটির দৈর্ঘ্য ১৯ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ২ মিটার। হারবার প্যাট্রোল বোটটি সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮ নটিক্যাল মাইল। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বোটটি কোস্টগার্ডে সংযোজিত হওয়ায় বঙ্গোপসাগরে জলদস্যু দমনে কোস্টগার্ড আরও কার্যকরী ভূমিকা রাখতে পারবে।