শমশেরনগর বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জিনিসপত্রের নির্ধারিত মূল্য থেকে টাকা বেশি নেওয়া, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া— এসব নানা অপরাধে সবজি বাজারের চারটি ও মোদি দোকানসহ পাঁচটি দোকানে ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আল আমীন কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ সংগঠনের কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময়ে কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সদস্য মুজিবুর রহমান রঞ্জু, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন ও নূরুল মোহাইমীন মিল্টন উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আল আমীন বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে বাধ্যতামূলক মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে।