আফগানিস্তানে তালেবান হামলায় ৬ পুলিশ নিহত
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২১:৩৪
আফগানিস্তানে তালেবানের হামলায় ৬ আফগান পুলিশ প্রাণ হারিয়েছে। একজন পুলিশ সদস্যের সহায়তায় তালেবানরা এ হামলা চালায়। উল্লে¬খ্য, নিহত সকলেই যুক্তরাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত বাহিনীর সদস্য। একজন কর্মকর্তা জানান, জঙ্গিরা গজনী প্রদেশের দেহ ইয়াক জেলায় রবিবার এক পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশেরই একজন হামলাকারীদের ফাঁড়িতে প্রবেশে সহায়তা করে। এসময় অন্য পুলিশেরা ঘুমাচ্ছিল।
জেলা প্রধান ফাজুল আহমাদ তলওয়াক জানান, যে পুলিশ সদস্য জঙ্গিদের সহায়তা করেছে সে হামলার পরে তাদের সঙ্গেই চলে গেছে।