মহাদেবপুরে ছেলের হাতে পিতা খুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত রবিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার দোহালী হাজরাপাড়া গ্রামে নরেন্দ্রনাথ মন্ডল (৮০) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পন দাস জানান, নিহত নরেন্দ্রনাথ মন্ডল বেশ কিছুদিন আগে তার ছোট ছেলে চঞ্চল মন্ডলের নামে কয়েক বিঘা জমি লিখে দেন। এ নিয়ে তার অপর ছেলে উত্পল মন্ডলের সঙ্গে পিতা নরেন্দ্রনাথ মন্ডলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রবিবার দুপুরে পিতা-পুত্রের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উত্পল ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।