নরসিংদীতে গাঁজাসহ মাইক্রোবাস আটক

নরসিংদীতে ২০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গাঁজা পরিবহণে ব্যবহূত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দরিকান্দি নামক স্থান থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। নরসিংদী সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দরিকান্দিতে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাস থেকে ২০৫ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এই ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেছে।