মুক্তিযোদ্ধাদের নামে সড়ক ও স্থাপনার নামকরণে নীতিমালা চূড়ান্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকারের সকল মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা, ভবন ও স্থাপনা তাদের নামে নামকরণের জন্য একটি খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শাহিদা তারেখ দীপ্তি, রাশেদা বেগম হীরা ও শাহিন মনোয়ারা হকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।