বাউফল আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে মামলা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:৩১
বাউফল উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে মামলা হয়েছে। উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আবুল কাশেম গতকাল সোমবার দুপুরে জেলার বাউফল সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় বিবাদি করা হয়েছেন যথাক্রমে জাতীয় সংসদের হুইপ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ, সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি এবং জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন। কমিটি গঠনে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না এ মর্মে গতকাল বিচারক মো. শামসুল হক বিবাদিদের ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।