পুলিশের শীর্ষ ৬৯ কর্মকর্তাকে রদবদল

পুলিশের ডিআইজি থেকে এসপি মর্যাদার ৬৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সাম্প্রতিককালে এটিই পুলিশের শীর্ষ পদে সবচেয়ে বড় বদলি। বেশ কয়েক মাস আগে কিছু কর্মকর্তার পদোন্নতি হলেও এবার তাদের পদায়ন করা হল। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ফেরা ডিআইজি মো. নাজিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহ আল আজাদ চৌধুরীকে ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুককে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নোয়াখালীর পিটিসি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. মতিউর রহমান শেখকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আজাদকে ঢাকা পিবিআই’র অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মাহমুদকে ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি, ঢাকা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. ময়নুল ইসলামকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম’কে ঢাকা পিআইবি’র অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. মাহাবুবর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার ড. এ এফ এম মাসুম রব্বানীকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা সপ্তম এপিবিএনের অধিনায়ক হাসিব আজিজকে ঢাকা টেলিকমের অতিরিক্ত ডিআইজি, সিলেট পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলমকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, বাগেরহাট পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা এসবি’র অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকনউদ্দিনকে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে রাজশাহীর সারদার বিপিএ’র পুলিশ সুপার, নরসিংদী পুলিশ সুপার ড. মো. আক্কাস উদ্দিন ভুঁইয়াকে ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটেলিয়নের পুলিশ সুপার, সিএমপি’র উপ পুলিশ কমিশনার মো. আশরাফুর রহমানকে ঢাকা সপ্তম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার), ঢাকা রাজারবাগ টেলিকম এআইজি মো. আবদুল আলীম মাহমুদকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, নোয়াখালী পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারীকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বশির আহম্মদকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার, শরিয়তপুর পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে কুমিল্লার পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদকে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, লালমনিরহাট পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে কুষ্টিয়ার পুলিশ সুপার, চট্টগ্রাম নবম এপিবিএন এর অধিনায়ক মো. আবুল খায়েরকে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, মৌলভিবাজার পুলিশ সুপার হারুন আর রশিদকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার গাজী মো. মোজাম্মেল হককে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, মাদারীপুর পুলিশ সুপার মো. নজরুল হোসেনকে সুনামগঞ্জ পুলিশ সুপার, ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার এজেডএম নাফিউল ইসলামকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার, মাগুরার পুলিশ সুপার প্রলয় চিসিমকে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার, ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার মাসুদ করিমকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট, এসএমপির উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মুনিবুর রহমানকে ডিএমপির উপ-কমিশনার, ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে এসবির বিশেষ পুলিশ সুপার, সুনামগঞ্জের পুলিশ সুপার নূরে আলম মিনাকে সিলেটের পুলিশ সুপার, কেএমপির উপ-কমিশনার মেহেদুল করিমকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার কানিজ ফাতেমাকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমানকে নোয়াখালির পুলিশ সুপার, ঢাকা পুলিশের স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনকে টাঙ্গাইলের পিটিসির পুলিশ সুপার, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস শরীফকে ডিএমপির উপ-কমিশনার, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আনোয়ার হোসেন খানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, নোয়াখালির অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদকে চট্টগ্রামের নবম এপিবিএসের অধিনায়ক, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ তরিকুল হাসানকে সদর দফতরের এআইজি, ঢাকা এপিবিএন সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শহীদুল ইসলামকে মাদারীপুরের পুলিশ সুপার, ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ওয়ালিদ হোসেনকে ডিএমপির উপ-কমিশনার, সিলেটের অষ্টম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মাসুদ করিমকে নোয়াখালী পিটিসির পুলিশ সুপার, রংপুর পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানকে লালমনিরহাটের পুলিশ সুপার, ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা নাজমা হোসেনকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ফরিদা ইয়াসমীনকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ চৌধুরীকে পুলিশ সদর দফতরেরই পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঢাকা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরকে একই জায়গার পুলিশ সুপার, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসানকে রংপুর পিটিসির পুলিশ সুপার, ঢাকা প্রথম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদকে মৌলভীবাজারের পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিহার রঞ্জন হাওলাদারকে সিএমপির উপ-কমিশনার, ঢাকা সপ্তম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আরেফকে অষ্টম এপিবিএনের অধিনায়ক, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিজামুল হক মোল্যাকে বাগেরহাটের এসপি, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এসএম এমরান হোসেনকে সিরাজগঞ্জের এসপি, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদকে খুলনার তৃতীয় এপিবিএনের অধিনায়ক, পুলিশ সদর দফতরের অতিরিক্ত এসপি সাইফুল্লাহ আল মামুনকে যোগাযোগ মন্ত্রণালয়ে (ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার), র্যাবের উপ পরিচালক খান মোহাম্মদ রেজোয়ানকে ডিএমপির উপ-কমিশনার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শেখ রফিকুল ইসলামকে শরিয়তপুরের এসপি, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার বিধান ত্রিপুরাকে মানিকগঞ্জের এসপি, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মারুফ হোসেন সরদারকে ডিএমপির উপ-কমিশনার এবং ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারকে ডিএমপির উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।