আজকের রাশিফল

আজ ১১ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র। শুভবার: শুক্রবার। শুভরত্ন:হীরক। প্রকৃতিগতভাবে আপনি: বিনয়ী, মিশুক, সামাজিক, সৌন্দর্যপ্রিয় ও বিলাসী। সামাজিক ও কল্যাণমূলক কাজের সাথে সহজেই জড়িত হয়ে পড়েন। অন্যদের প্রভাবিত ও প্রশাসনিক কাজ পরিচালনা করার গুণ আছে। ধর্মীয় ব্যাপারেও আগ্রহ প্রবল। অন্যের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই সবচেয়ে বেশি সুখী ও সাফল্যের অধিকারী হতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী এন্থনী ট্রলোপ, রবার্টপেন ওয়ারেন, বারবারা স্টেইস্যান্ড, শার্লিম্যাকলিন, শচীন টেন্ডুলকার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ চাকরিপ্রার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারেন। প্রণয় সংক্রান্ত নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। গ্রহণ অথবা বর্জনের ব্যাপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিবেন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কোনো কারণে আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আত্মবিশ্বাস নিয়ে যে কোনো কাজে অগ্রসর হতে পারেন। বিকালের দিকে সময় তুলনামূলকভাবে অনুকূল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কেউ আজ আপনার অসাবধানতার সুযোগ নিতে পারে। যেকোনো মূল্যে পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়াতে পারলে ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে চেষ্টা করবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়িক মন্দা আজ অনেকাংশে কেটে যাবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চোখকান খোলা রেখে চলার চেষ্টা করুন। অন্যথায় বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ বাড়ীতে মূল্যবান কিছু নষ্ট হতে পারে। চাকর-বাকরদের উপরে কোনো দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। এদের গতিবিধির উপর সজাগ দৃষ্টি রাখুন। রোমান্টিক বিষয়াদিতে না জড়ালেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আজ ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। শত্রুপক্ষের তত্পরতা অব্যহত থাকবে। চোখকান খোলা রেখে চলার চেষ্টা করুন। কেউ ক্ষতি করার চেষ্টা করলে সফল হবে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পত্র যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নিজের মতামতকে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো। প্রয়োজনে আপসমূলক পন্থা অবলম্বন করতে পারেন। বিবাদে জড়াবার আশংকা আছে। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। কর্ম পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। তবে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করলে সমস্যা এড়ানো সম্ভব হবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। বিক্রয় বাণিজ্য লাভ যোগ আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ রোমান্টিক প্রস্তাবে আজ সাড়া নাও পেতে পারেন। কোন কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রবাসী আপজনের সাথে যোগাযোগ অথবা সাক্ষাত্ হতে পারে। দূরের যাত্রা শুভ নয়। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা সফল নাও হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানর কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। নতুন কোন পরিকল্পনায় সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। হতাশা এড়িয়ে চলার চেষ্টা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে পারস্পরিক সহযোগিতা আশা করতে পারেন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।