ছোটমণিদের সন্দেশ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪০
স্বাধীনতা দিবস উদযাপন
মানিকগঞ্জের গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এদিন শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা এবং সকাল ৭টায় সারথী মেলার কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মো. সাইফুদ্দিন আহম্মেদ তাইমুর এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন মেলার ছোট্ট ভাই আলীশাহ সিদ্দিকী প্রচ্ছদ। এরপর মেলার সংগঠক সিরাজুল ইসলাম ভুইয়া জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সারথী মেলার উপদেষ্টা মাহাবুব আলম সিদ্দিকী, অসীম সাহা, সওকত আকবর হান্নান, মো. তামজিদুর রহমান, মাহাবুব হোসেন পলাশ ও যুগ্ম সংগঠক আরিফুল ইসলাম সবুজ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় মেলার ভাইবোনেরা।
আনন শিশুসাহিত্য আসর অনুষ্ঠিত
গত ২৯শে মার্চ আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসরের চতুর্থ আসরটি গুলশান-২, ঢাকায় স.ম. শামসুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। লেখা পাঠে অংশ নেন এনায়েত রসুল, ইফতেখার হালিম, গোলাম নবী পান্না, শান্ত ইসলাম, হোসাইন মুহঃ দেলোয়ার, মাহবুব লাভলু, জামিল জাহাঙ্গীর, বোরহান মাসুদ, রানা হামিদ, আতিক রহমান এবং ছোট্ট বন্ধুদের মধ্যে লেখা পাঠ করে বৃষ্টি আক্তার, মিতালী আক্তার, আয়শা সিদ্দিকী, স্বাধীন, নিশাত তাসনীম, জান্নাতুল ফেরদৌস, সাল সাবিলা, শারমিন আক্তার ইমা, ইসরাত জাহান মনি, অনন্যা আক্তার মীম, তাসমিমা জিম, মনীষা ব্যাপারি, মোহতারেমা সুলতানা শুচি ও তামান্না। গান পরিবেশন করে শিশুশিল্পী অদিতা ব্যাপারি, জান্নাতুল ফেরদৌস, পূজা সরকার, আমীর রিয়াজ প্রমুখ। আসরে পঠিত লেখাগুলোর উপর আলোচনা করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, এনায়েত রসুল ও রহীম শাহ।