তোমাদের চিঠি থেকে

আসরের বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশাকরি মহান আল্লাহতা’আলার মেহেরবাণীতে সবাই ভালোই আছো। পহেলা বৈশাখ নিয়ে সবারই আলাদা প্ল্যান আছে নিশ্চয়ই। যাই হোক, ওসব রাখি। পহেলা বৈশাখ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার আনন্দের দিন। কোন ভেদাভেদ নেই। বড়ই চমত্কার, পান্তা-ইলিশ আর কাঁচা পিঁয়াজ, শুনলেই মুখে পানি এসে যায়। এদিনটা আমার খুব বেশি ভালো লাগে কারণ এদিনে গরীব, দুঃখী, ধনী সবার ঘরে একই অন্ন। ইলিশ কারো ঘরে না থাকলেও পান্তা-নুন সবার আছে। এদিনে আর ঈদের দিনে সব ভেদাভেদ দূর হয়। তাই আমার আজকের কবিতা— পয়লা বৈশাখ বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ, সবাই নাচে তালে তালে ঢুলি বাজায় ঢাক। নুন মাখানো পান্তা-ইলিশ খাব মজা করে, একই অন্ন থাকবে সেদিন সবার ঘরে ঘরে। নববর্ষের আনন্দেতে মেতে ওঠে মন এমনই যেন থাকে সবার সারাটি জীবন। রিতু পারভীন সদস্য নম্বর :৩০৮১ ছাতক, সুনামগঞ্জ।