আমার গাঁ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪২
সাঁঝ সকালে গাঁ-টি আমার লাল সবুজে নায়
গহীন গাঙে নৌকো মাঝি দুখের সারি গায়
রোদ-দুপুরে আমরা ঘুরি শাল-পিয়ালের ছায়
পাহাড় চূড়োয় রোদ ঢেকে যায় ডাকে যখন মায়।
আমার গাঁয়ের মতো এমন গাঁ-টি মেলা ভার
গাঁ যেন নয় বনহরিণী নেইকো জুড়ি তার।