জয়ের ধ্বনি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
জয় বাংলা জয়ের বাঁশি
রাজাকারের চাই যে ফাঁসি-
অগ্নিশিখা অনির্বাণ
স্বদেশ প্রীতি জয়ের গান
জয় বাংলা জয়ের ধ্বনি
বাংলা আমার সোনার খনি
সোনার ঠোঁটে বাংলা বলি
দলে দলে এগিয়ে চলি-
মায়ের প্রীতি কত
আমার কথা বলছি আমি
চলছি আমার মতো।