শীর্ষমেলা

চৈত্র শেষে বোশেখ আসে কালবোশেখী সাথে ভোরের আলোয় খুকুর হাসি কান্না ভাসে রাতে। নতুন দিনের নতুন আশা বট পাতাকে চিঠি— সন্ধ্যে বেলা মোমের বাতি জ্বলবে মিটিমিটি। স্মৃতির ঘরে বাজবে বীনা জমবে পালা গান বাঙালিদের শীর্ষ মেলায় নাচবে সবার প্রাণ।