এই বোশেখে

এই বোশেখে অলসতা দলো শক্ত পায়ে লক্ষ্য পথে চলো পেয়ে যাবে যা’ চেয়েছো তা’ জোরে জোরে যাও চালিয়ে পা। উন্নয়ন ও উত্পাদনে নামো পরিশ্রমে বেশি বেশি ঘামো থাকবে কেন হা ও হুতাশ দেশে কৃষক শ্রমিক সবাই উঠুক হেসে। এই বোশেখে নতুন কিছু করো পাতাকাটি ঊর্ধ্বে তুলে ধরো সময়টা যে বয়েই কেবল যায় সে উঠেছে পাল তোলা ঐ নায়। অপেক্ষাতে কেউ থেকো না বসে আকাশ কুসুম ভাবনা কষে কষে পড়লে পিছে আর পাবে না গতি হয়ে যাবে দেশ ও জাতির ক্ষতি।