জোকস

++ জ্যোতিষী :আপনি নিশ্চিত আরও বছর পঞ্চাশেক বাঁচবেন। ভদ্রলোক :যদি এর আগে মরে যাই? জ্যোতিষী :তাহলে মূল্য ফেরত নিয়ে আমাকে জুতাপেটা করে যাবেন! ++ প্রেমিক-প্রেমিকা নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করেছে। ছেলেটা বলল, আমাদের বিয়ের এই খবরটা বিয়ের আগের দিন পর্যন্ত কাউকে আমরা জানাবো না। খবরটা শুধু বিয়ের আগের দিন আমরা সবাইকে জানাব এবং এটা সবার জন্যই একটা চমক হিসেবে থাকবে। মেয়েটা বলল, আমি শুধু একজনকে এই খবরটা জানাতে চাই। ছেলে :কেন? মেয়ে :পাশের বাড়ির কালু আমাকে একদিন বলেছিল, কোনো গাধাই নাকি আমাকে বিয়ে করবে না। তাই ওকে জানাতে হবে। ++ স্ত্রী :কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না? স্বামী :না, ঠিক তা নয়। স্ত্রী :তাহলে? স্বামী :পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না। ++ জানিস, আমি আমার স্বামীকে আজও তেমনি ভালোবাসি যেমন ভালোবাসতাম আমাদের বিয়ের প্রথম দিন থেকে। বান্ধবী :তাই? কিন্তু তোকে যে একটু আগেই দেখলাম ওর সাথে ঝগড়া করছিস। স্ত্রী :সেটা তো আমরা বিয়ের প্রথম দিনও করেছিলাম!