শোক সংবাদ

মোবারক হোসেন

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও বিজয় টিভির পলাশ প্রতিনিধি মাহবুব সৈয়দের পিতা বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন (৭৫) গতকাল মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে ঘোড়াশালের টেঙ্গরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছে।  বাদ আছর ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ  মাঠে জানাজা শেষে টেঙ্গরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আনোয়ারা বেগম

দৈনিক ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা মো. মোসলেম উদ্দিনের মা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের মরহুম রমিজ উদ্দিন দেওয়ানের স্ত্রী আনোয়ারা বেগম (৮৪) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের কদমতলীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নাল্লািহে.... রাজিউন)। তিনি ৫ ছেলেসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল নামাজে জানাজা শেষে তাকে আদমজী কবরস্থানে দাফন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোসলেম উদ্দিনের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের পক্ষ হতে শোক জানানো হয়েছে।