“গ্রীন ব্যাংকিং এবং পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালা

পূবালী ব্যাংকের মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি শ্রীমঙ্গল শাখায় “গ্রীন ব্যাংকিং এবং পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের প্রধান আহ্মদ এনায়েত মঞ্জুর। আঞ্চলিক কার্যালয়ের আইন কর্মকর্তা ও আঞ্চলিক ঋণ প্রশাসক মোহাম্মদ আবু তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন আহ্মদ এনায়েত মঞ্জুর, প্রধান কার্যালয়ের ঋণ মঞ্জুরী বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ নাঈমুল হক ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা নুপুর বৈদ্য। কর্মশালায় পূবালী ব্যাংকের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মোট ৩৩টি শাখার প্রধান ও ঋণ প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।