‘মীরাক্কেল’-এর বিচারক রুনা লায়লা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশ ছাড়েন এ দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। ভারতের একাাধিক চ্যানেলে অতিথি হিসেবে যোগদান ছাড়াও দুটি চ্যানেলের রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও কাজ করছেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো জি বাংলার ‘মীরাক্কেল’-এর অতিথি বিচারক হিসেবে অংশ নিলেন উপমহাদেশ খ্যাত এই কণ্ঠশিল্পী। কলকাতার দমদমে ডিআরআর স্টুডিওতে ধারণকৃত ‘মীরাক্কেল’ সিজন সেভেনের শুটিংয়ে অংশ নেন তিনি। একাধিক প্রতিযোগীদের বিভিন্ন পারফর্মেন্স দেখে তিনি উত্সাহ দিয়ে বলেন, ‘আমি নিজেও মাঝে মাঝে এই শোটি দেখেছি। খুবই উপভোগ্য।’ রুনা লায়লার বিখ্যাত ‘দমাদম মাস্ত কালান্দার’ গানসহ বেশ কিছু গান নিয়েও কথা বলেন তিনি। উপস্থাপক মীর আফসার আলী বলেন, ‘রুনাজি কে আমরা পেয়ে ‘মীরাক্কেল’ নিজেই সমৃদ্ধ হয়েছে। আর শিল্পীদের তো কোনো দেশ থাকে না। তাই তিনি সবার। খুবই উপভোগ্য হয়ে পর্বটি। দর্শকেরাও মজা পাবেন।’ এ ছাড়া এবারের সিজনে রুনা লায়লার পাশাপাশি বাংলাদেশি আরও কয়েকজনের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, এবারের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭’-এ দুই জন বাংলাদেশি প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে আছেন।