আজ থেকে ‘ওয়ার্ল্ড স্টোরিস’

একুশে টেলিভিশনে আজ প্রচার হবে সংবাদভিত্তিক তথ্যচিত্র বিষয়ক অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড স্টোরিস’। একুশে টেলিভিশন ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুনভাবে যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছে তারই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে নতুন এই অনুষ্ঠান। জার্মানির ডয়েচে ভেলে টেলিভিশনে ‘ওয়ার্ল্ড স্টোরিস’ অনুষ্ঠানটি ইংরেজি, আরবি, স্প্যানিশ প্রভৃতি ভাষায় প্রচারিত হয়। প্রতি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।