ইউল্যাব ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

ভলান্টিয়ার সংগঠন ‘আগামী’ এবং ইউল্যাব স্টুডেন্ট এফেয়ারসের আয়োজনে ছাত্রীদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসিকাল এডুকেশনের সহকারী পরিচালক জুডো তারকা নায়না চৌধুরী উপস্থিত থেকে ইউল্যাবের ২২ ছাত্রীকে আত্মরক্ষা প্রশিক্ষণ দেন। কর্মশালার শুরুতেই আত্মবিশ্বাসী প্রশিক্ষক নায়না চৌধুরী বলেন, এখনকার সময়ে রাস্তাঘাটে ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়া হয়রানি ঠেকানোর জন্য এবং নিজেকে প্রতিরক্ষা করার কৌশলের উপর এই কর্মশালার প্রশিক্ষণ। তিনি আশা করেন যে, ‘আগামী’ এর এই উদ্যোগ যৌন হয়রানি ঠেকাতে মেয়েদের বিশেষভাবে কাজে দেবে। সর্বশেষ এই রকম উদ্যোগের জন্য ইউল্যাবকে ধন্যবাদ দেন এবং অংশগ্রহণকারীদের আগ্রহ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। বক্তব্য শেষে তিনি একজন ছেলে ভলানটিয়ারের মাধ্যমে কৌশলসমূহ ছাত্রীদেরকে দেখান।