নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণরা। জাতিসংঘ আয়োজিত ‘বিশ্ব তরুণ নেতৃত্ব সন্মেলন-২০১৩’ এর বিশ্বসেরা প্রতিনিধি দলের সম্মাননা অর্জন করেছে তারা। নিউইয়র্ক সদর দপ্তরে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাঁচ মহাদেশের ৬৪ সদস্য রাষ্টের ছয় শতাধিক শিক্ষার্থী প্রতিনিধির দলীয় অংশগ্রহণে এ সম্মেলনে জাতিসংঘের কর্মকাণ্ড ও কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের আদলে উচ্চ পর্যায়ের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশ সদস্যের প্রতিনিধি দলের প্রতিনিধি উপদেষ্টা হিসেবে জুনায়েদ নূর আলম এবং প্রতিনিধি প্রধান হিসেবে নেতৃত্ব দেন আহনাফ তাহমিদ।