পিএসসি’র বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন

সময়- ২ ঘণ্টা, পূর্ণমান- ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১.সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ ১(৪০= ৪০ ১) গাছের বৃদ্ধির জন্য কোন সার দেয়া হয়? (ক) ইউরিয়া (খ) পটাশ (গ) ফসফরাস (ঘ) টিএসপি ২) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান কতটি? (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ৩) কোনটি পানিবাহিত রোগ নয়? (ক) আমাশয় (খ) ডায়রিয়া (গ) জন্ডিস(ঘ) ক্যান্সার ৪) কোনটি প্রথম স্তরের খাদক? (ক) ছাগল (খ) ঘাস (গ) মানুষ (ঘ) বাঘ ৫)উদ্ভিদের বংশ বৃদ্ধি ঘটে কোনটির মাধ্যমে? (ক) রেচন (খ) শ্বসন (গ) পরাগায়ন (ঘ) সালোকসংশ্লেষণ ৬) পানি বিশুদ্ধকরণ রাসায়নিক পদার্থ কোনটি? (ক) আয়রন (খ) ট্যালোরিন (গ) ফিটকিরি (ঘ) কার্বাইড ৭) বায়ুর উপাদান নয় কোনটি? (ক) নাইট্রোজেন (খ) হাইড্রোজেন (গ) কার্বন ডাই অক্সাইড (ঘ) জলীয় বাষ্প ৮) পানি জীবাণুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি কোনটি? (ক) থিতানো(খ) ছাঁকন (গ) ফুটানো(ঘ) রাসায়নিক ৯) নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? (ক) আলো (খ) পানি (গ) বীজ (ঘ) খাদ্য ১০) সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে? (ক) খাদ্য তৈরিতে (খ) বংশ বৃদ্ধিতে (গ) শ্বাসকার্যে (ঘ) পরাগায়নে ১১) উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ায় অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? (ক) আলো (খ) তাপ (গ) আর্দ্রতা (ঘ) অক্সিজেন ১২) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোনটি গ্রহন করে? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাই-অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) কার্বন মনোক্সাইড ১৩) মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? (ক) কীটপতঙ্গ (খ) প্রাণীর মৃতদেহ (গ) পশুর চামড়া (ঘ) ক্লোরোফিল ১৪) নিচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক? (ক)উদ্ভিদ মাকড়শা শিয়াল শকুন (খ)উদ্ভিদ কীটপতঙ্গছোটপাখি বাজপাখি (গ) তৃণ শিয়াল ছাগল বাঘ (ঘ) তৃণ ঘাসফড়িং সাপ ব্যাঙ ১৫) উদ্ভিদ ও প্রাণী হতে আমরা কোনটি পেয়ে থাকি? (ক) ওষুধ(খ) পানি(গ) আলো(ঘ) লবণ ১৬) খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কোনটির ওপর নির্ভরশীল? (ক) তৃণজাতীয় উদ্ভিদ (খ) ঘাসফড়িং (গ) সাপ (ঘ) শকুন ১৭) নিচের কোন কারণে বায়ু দূষিত হয়? (ক) কীটনাশকের ব্যবহার (খ) ইটের ভাটায় ইট পোড়ানো (গ) বৃষ্টির পানি জমে যাওয়া (ঘ) রাসায়নিক সার ব্যবহার ১৮) বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি? (ক) জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি (খ) কলকারখানার বর্জ্য (গ) যানবাহনের ব্যবহার (ঘ) জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো ১৯) কোন দূষণের ফলে মত্স সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে? (ক) মাটি দূষণ (খ) পানি দূষণ (গ) বায়ু দূষণ (ঘ) শব্দ দূষণ ২০) নিচের কোনটির ফলে শব্দ দূষিত হয়? (ক) জেনারেটর চালানো (খ) বাসগৃহ নির্মাণ (গ) ভাটায় ইট পোড়ানো (ঘ) শিল্পকারখানা স্থাপন ২১) পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে? (ক) বাড়িঘর তৈরি করতে হবে (খ) কলকারখানা তৈরি করতে হবে (গ) নদীনালা ভরাট করতে হবে (ঘ) গাছ লাগাতে হবে ২২) পরিবেশের উপর দূষণের কী ধরণের প্রভাব আছে? (ক) উপকারী (খ) ক্ষতিকর (গ) কোনো প্রভাব নেই (ঘ) অতি উপকারী ২৩) প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে? (ক) আর্সেনিক দ্বারা দূষণ (খ) কীটনাশক দ্বারা দূষণ (গ) কলকারখানা বর্জ্যদ্বারা দূষণ (ঘ) জীবাণু দ্বারা দূষণ ২৪) উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে? (ক) মাটি (খ) পানি (গ) বায়ু (ঘ) আলো ২৫) উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে? (ক) পানি (খ) জলীয় বাষ্প (গ) শিশির (ঘ) বরফ ২৬) যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়? (ক) নীল (খ) লাল (গ) সবুজ (ঘ) বেগুনি ২৭) আমাদের শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখতে কোনটি দরকার? (ক) ফলমূল (খ) লবণ (গ) পানি (ঘ) গ্লুকোজ ২৮)নিচের কোনটির কারণে জলীয় বাষ্প পর্বতের চূড়ায় পৌঁছায়? (ক) বায়ু চাপ (খ) বায়ুর প্রবাহ (গ) তাপমাত্রা (ঘ) পৃথিবীর ঘূর্ণন ২৯) পানি ফুটতে শুরু করার কত মিনিট পর পর্যন্ত তাপ দিলে জীবাণু মারা যায়? (ক) ১০ মিনিট (খ) ২০ মিনিট (গ) ৩০ মিনিট (ঘ) ৪০ মিনিট ৩০) তলানি ফেলে দিয়ে উপরের পরিষ্কার পানি সংগ্রহ করাকে কী বলা হয়? (ক) ছাঁকন(খ) ঘনীভবন(গ) থিতানো(ঘ) পরিস্রাবণ ৩১)আর্সেনিকের খনিজ থাকে কোথায়? (ক) ফলমূলে (খ) গাছের শিকড়ে (গ) পাথরে (ঘ) মাটির নিচে ৩২) আর্সেনিক যুক্ত পানি পান করলে কী হয়? (ক) হাত-পায়ে ঘা (খ) ক্ষুধামন্দা (গ) জ্বর ও বমি (ঘ) ডায়রিয়া ৩৩) পাহাড়ের চূড়ার বরফ কোন ঋতুতে গলে গিয়ে পাহাড়ি নদী সৃষ্টি করে? (ক) গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শীত (ঘ) বসন্ত ৩৪) মেঘের পানিকণাগুলো খুব শীতে জমে গিয়ে কোনটি হয়? (ক) বৃষ্টি (খ) শিলাবৃষ্টি (গ) কুয়াশা (ঘ) শিশির ৩৫)চিপসের প্যাকেটের কোন গ্যাস ব্যবহার করা হয়? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাই-অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) জলীয় বাষ্প ৩৬)জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাই-অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) নিয়ন ৩৭) কোনটি আগুন নিভাতে সাহায্যে করে? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাই-অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ)কার্বন মনো অক্সাইড ৩৮) বায়ু দূষণের প্রধান কারণ কোনটি? (ক) নাইট্রোজেন (খ) কার্বন ডাই-অক্সাইড (গ) জলীয় বাষ্প (ঘ) অক্সিজেন ৩৯) এসিডযুক্ত বৃষ্টিতে কোনটি থাকে? (ক) নাইট্রোজেনের অক্সাইড (খ) সালফারের অক্সাইড (গ) কার্বন মনোক্সাইড (ঘ) কার্বন ডাই-অক্সাইড ৪০) দূষিত বায়ুর প্রভাবে মানুষের কোন রোগটি হয়? (ক) টাইফয়েড (খ) কলেরা (গ) ব্রঙ্কাইটিস (ঘ) ইনফ্লুয়েঞ্জা ২.শূন্যস্থান পূরণ করঃ ১১০= ১০ ক) প্রাণী নিজের ––––নিজে তৈরি করতে পারে না। খ)সকল উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য ––––––– প্রয়োজন। গ) কয়েকটি –––– যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়। ঘ)আমাদের বেঁচে থাকার জন্য –––––– অবশ্য প্রয়োজনীয়। ঙ) মেঘ আসলে ছোট ছোট –––––মিলে তৈরি হয়। চ) পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানিকে ––––––হবে। ছ)আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন ধরে পান করলে –––––– রোগ হয়। জ)অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে ––––– উত্পাদন করে। ঝ)রান্নাঘরে বিষাক্ত ––––––––––– উত্পন্ন হয়। ঞ) ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর –––––– গ্যাস ব্যবহার করা হয়। ৩.সংক্ষিপ্ত প্রশ্ন (অল্পকথায় উত্তর দাও)ঃ১১০= ১০ ক) পানি দূষণ কাকে বলে? খ) বায়ু দূষণের দু’টি কারণ লিখ। গ) পানিবাহিত কয়েকটি রোগের নাম লিখ। ঘ) আর্সেনিকের কারণ কী? ঙ) বায়ুর ৪টি উপাদানের নাম লিখ। চ) এসিড বৃষ্টি কী? ছ) কোথায় কোথায় বায়ু আছে? জ) ইটের ভাটার দূষণের প্রভাব কমানোর দু’টি উপায় লিখ। ঝ)শব্দ দূষণের ফলে কী কী সমস্যা হয়? ঞ) সালেকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী তিনটি উপাদানের নাম লিখ। ৪.বর্ণনামূলক প্রশ্ন: ৫৮= ৪০ (‘ক’ ও ‘খ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ক) পানি শোধন করতে হলে কী কী পদ্ধতি অবলম্বন করা যায় আলোচনা কর। ৫ খ) বায়ুর উপাদানগুলো আমাদের বেঁচে থাকতে কীভাবে সাহায্য করে ব্যাখ্যা করো। ৫ গ) উদাহরণসহ খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের পার্থক্য লিখ। ৫ ঘ) পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লিখ। ৫ ঙ) শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণের ক্ষতিকর দিক লিখ। ১+৪ = ৫ চ) পরিবেশ দূষণের ৫টি কারণ লিখ। ৫ ছ) বায়ু দূষণ কীভাবে হয়? বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়?৫ জ) পানি দূষণের ৩টি কারণ লিখ। পানিকে দূষণমুক্ত করার ৩টি উপায় লিখ। ২+২ = ৫ ঝ)বায়ু প্রবাহকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি? ৫ ঞ) পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দু’টি উদাহরণ দাও।