জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি বাংলা প্রথমপত্র
পতিতপাবন মণ্ডল সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২০:১৩
প্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা প্রথমপত্রের মোট নম্বর (৬০ + ৪০)=১০০(রচনামূলক ও বহুনির্বাচনি)। এ উভয় অংশে আশাতীত ভালোফল করতে পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রধান প্রধান জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কী ধরনের হতে পারে সে বিষয়ে সম্যকরূপে জ্ঞান থাকা আবশ্যক। তোমরা নিশ্চয় জান যে, বহুনির্বাচনি প্রশ্নও জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক হয়ে থাকে। এ চার স্তরের বহুনির্বাচনিগুলো এভাবে সাজানো হয়েছে যা জানলে রচনামূলক ক্ষেত্রেও সকল জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর দিতে পারবে সহজেই। আজ তোমাদের ‘অতিথির স্মৃতি’ গল্পের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক বহুনির্বাচনি প্রশ্নের নমূনা দেওয়া হলো।
০১.শরত্চন্দ্র চট্ট্রোপাধ্যায় কত সালে জন্ম গ্রহণ করেন?
ক.১৯৬৬ খ.১৮৭৬ গ.১৮৭৯ঘ.১৮৯১
০২. কোন উপন্যাসের মাধ্যমে শরত্চন্দ্রের সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে?
ক. মেজদিদি খ.বড়দিদি
গ.শ্রীকান্ত ঘ.পল্লিসমাজ
০৩.শরত্চন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন?
ক.১৯৩৭ খ.১৯৩৮ গ.১৯৩৯ ঘ.১৯৪০
০৪.‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে?
ক.দোয়েল খ.শ্যামা
গ.বুলবুলি ঘ.শালিক
০৫. কোন গাছের ডালে বেনে-বৌ পাখিদ্বয় প্রতিদিন হাজিরা দিত?
ক. আমগাছের খ.বকুল গাছের
গ.ইউক্যালিপটাস গাছের ঘ.অশ্বথ গাছের
০৬.দুই দিন কোন পাখি দুটি এলো না?
ক.টুনটুনি খ. বেনে-বৌ
গ.শ্যামা ঘ.শালিক
০৭. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কাদের বেশি যত্ন নিতে হয়?
ক.অল্পবয়সী মেয়েদের খ.বৃদ্ধ ব্যক্তিদের
গ.কুলিদের ঘ.চাকরবাকরদের
০৮.দরিদ্র ঘরের মেয়েটির সঙ্গে কয়টি ছেলেমেয়ে ছিল?
ক. একটি খ.দুটি গ. তিনটি ঘ.চারটি
০৯.দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত ছিল?
ক.পনের ষোল খ.বিশ-বাইশ
গ.চব্বিশ-পঁচিশ ঘ.তিরিশ-বত্রিশ
১০. শরত্চন্দ্রের ‘অতিথির স্মৃতি’ কোন গল্পের পরিবতির্ত নাম?
ক.দেওঘরের স্মৃতি খ .মামলার ফল
গ.অভািগীর স্বর্গ ঘ.মহেশ
১১.কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক.হস্তী খ.উপবন
গ.পাখির বাসা ঘ.তপোবন
১২. পাণ্ডুর শব্দের অর্থ কী?
ক পণ্ডশ্রম খ.ফ্যাকাশে
গ পাঙ্খা ঘ.পঙ্খী
১৩.‘অতিথির স্মৃতি’ গল্পের আঙ্গিকে কোন চরিত্র প্রধান হয়ে উঠেছে?
ক. লেখক ও বেনে বৌ খ. লেখক ও মালিনী
গ. লেখক ও কুকুর ঘ. লেখক ও শালিক
১৪.অতিথির স্মতি গল্পটি পড়ে শিক্ষার্থীরা কার প্রতি সহানুভূতিশীল হবে?
ক. দেওঘরের পরিবেশ খ. দেওঘরের জনগণ
গ. পশুপাখি
ঘ.মানবেতর প্রাণী
১৫.‘অতিথির স্মৃতি’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা কী পরিহার করবে?
কনিষ্ঠুরতা খ. আলসেমি
গদুষ্টুমি ঘ.অলসতা
১৬.‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেওঘরে যাওয়ার কারণ কী?
ক. লেখাপড়া খ.চিকিত্সা
গ.বায়ুপরিবর্তন ঘ.আনন্দ-ভ্রমণ
১৭. ‘অতিথির স্মৃতি’ গল্পে অতিথি বলতে কাকে বোঝানো হয়েছে?
ক কুকুরকে খ. বিড়ালকে
গ. বেনে-বৌ পাখিকে ঘ. দোয়েল পাখিকে
১৮.‘অতিথির স্মৃতি’ গল্পে বায়ু পরিবর্তন দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাসস্থানের পরিবর্তন খ. স্বাস্থ্যকর পরিবেশ বসবাস
গ. স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া ঘ. চিকিত্সকের নির্দেশ দান
১৯.‘অতিথির স্মৃতি’ নামটি যে উদ্দেশ্য সাধন করতে পারে-
ক. মনে রাখতে সহায়তা খ. প্রাণীর প্রতি দয়া দেখানো
গ.নিষ্ঠুরতা পরিহারের মানসিকতা ঘ. প্রাণীর স্মৃতিকে ধারণ করা
২০.‘অতিথির স্মৃতি’ গল্পে তুলে ধরা হয়েছে-
ক. সম্পর্কের মধুরতা খ. সম্পর্কের কোমলতা
গ.সম্পর্কের বিচিত্ররূপ ঘ.সম্পর্কের স্থায়ীরূপ
উত্তরমালা :
১.খ; ২.খ; ৩.খ; ৪.ক; ৫.গ; ৬.খ; ৭.ক; ৮.গ; ৯.গ; ১০.ক; ১১.খ; ১২.খ; ১৩.গ; ১৪.ঘ; ১৫.ক; ১৬.গ; ১৭.ক; ১৮খ; ১৯.গ; ২০গ;