স্টাডি সার্কেল

স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ২২ এপ্রিল সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘মদনমোহন তর্কালঙ্কারে’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ ১.মদনমোহন তর্কালঙ্কারের পরিচয় দাও। ২.মদনমোহন তর্কালঙ্কার রচিতযেকোনো কবিতার কয়েকটি লাইন উল্লেখ করো ? ৩.তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে? ৪.তিনি কোথায় অধ্যাপনা করেন? ৫.কোন পত্রিকায়‘নারী শিক্ষা’ বিষয়ক তাত্পর্যপূর্ণ প্রবন্ধ লিখে তিনি সেকালের শিক্ষিত সমাজের সমর্থন লাভ করেন? ৬. তিনি হিন্দু ল’ কমিটি থেকে কি সার্টিফিকেট লাভ করেন? ৭.সামাজিক নিন্দার বিষয়টিকে গ্রাহ্য না করে নিজ কন্যদ্বয়কে কোথায় ভর্তি করান? ৮.তিনি কি ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন? ৯.তাঁর মৌলিক কাব্যগ্রন্থ কি কি? ১০.তাঁর কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে কি উপাধী লাভ করেন?