ভারতের সাথে সীমান্ত সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের ১৩তম সেক্টরের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে পতাকা উত্তোলনের মাধ্যমে ১৩তম বান্দরবান বিজিবি সেক্টরের উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী মর্তুজা খান, কমান্ড্যান্ট বিজিটিসিএন্ডএস কর্নেল মুহাম্মদ কামরুজ্জামান, নবগঠিত বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাফিজ আহসান ফরিদ, চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মো: নজরুল ইসলাম, বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার কামরুল আহসান, প্যারেড কমান্ডার মেজর খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় বিএসএফ’ও অনুরূপ মত পোষণ করেন। ভারতের সঙ্গে সীমান্ত সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে মিয়ানমারের সঙ্গে সমস্যা এখনো রয়ে গেছে। সেগুলোও উত্তরণের চেষ্টা করছি। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে অরক্ষিত আড়াইশ’ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় রুমা, থানছি, রামু উপজেলাসহ কয়েকটি স্থানে নতুন ব্যাটেলিয়ন স্থাপন করা হবে। অরক্ষিত সীমান্তে বিজিবি বিওপি স্থাপন হলে নিরাপত্তা আরো বাড়বে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বাইতুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দেগ্ন মেইন পিলার ৫৬ পর্যন্ত সর্বমোট ১৭৩ কিলোমিটার এলাকা বান্দরবান ১৩তম বিজিবি সেক্টরের আওতায় থাকবে।