শ্রেণিকক্ষে শ্লীলতাহানি

গফরগাঁয়ে মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাইথল হাফেজ গোলাম রব বালিকা দাখিল মাদ্রাসার এক শিক্ষককে সোমবার বরখাস্ত করেছেন ঐ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন। ঐ শিক্ষকের বিরুদ্ধে ক্লাস চলাকালীন সময়ে মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।