আজকের অনুষ্ঠান

বুধবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট: লেনিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠান বিকাল চারটা। বিপ্লবীদের কথা: ‘খাপড়াওয়ার্ড’ জেল হত্যাকাণ্ড স্মরণে আলোচনা সভা বিকাল পাঁচটায় পুরানা পল্টনের মুক্তি ভবনে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): ঢাকা মহানগরের শব্দদূষণের চিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ, সকাল ১১টা কলাবাগানে পবা কার্যালয়ে। ঢাকা বিভাগ শ্রমিক লীগ: হরতালের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। শিশু একাডেমী: শিশু পুরস্কার বিতরণ সকাল ১১টা বাংলা একাডেমীর মিলনায়তনে। মুক্তিযোদ্ধা সংসদ: হরতালের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের মিছিল সকাল ১১টায় মুক্তাঙ্গন থেকে।