আফগানিস্তানে কপ্টারের ৯ আরোহীকে ধরে নিয়ে গেছে তালেবান জঙ্গিরা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২১:২১
আফগানিস্তানের পূর্বাঞ্চলে জরুরি অবতরণ করা একটি বেসামরিক হেলিকপ্টারের নয় আরোহীকে তালেবান জঙ্গিরা আটক করেছে। কাবুলের দক্ষিণাঞ্চলীয় লগার প্রদেশের ডেপুটি পুলিশ প্রধান রাইজ খান সাদিক বলেন, তুরস্কের ওই বেসামরিক হেলিকপ্টার রোববার সন্ধ্যায় সেখানে জরুরি অবতরণ করে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টারটি উদ্ধার করলেও এতে থাকা নয়জনের কোন সন্ধান পায়নি। তাদেরকে তালেবান জঙ্গিরা নিয়ে গেছে। তারা তুরস্কের নাগরিক। এ নয়জনের মধ্যে ক্রু রয়েছে।
আজর জেলার গভর্নর হামিদুল্ল¬াহ হামিদ জানান, ওই হেলিকপ্টারে থাকা তুরস্কের নয়জন নাগরিককে তালেবান জঙ্গিরা জিম্মি করেছে। এ জেলায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। হামিদ জানান, হেলিকপ্টারটি তুরস্কের এক কোম্পানির ছিল। এটি পূর্বাঞ্চলীয় খস্ত নগরী থেকে কাবুলে যাচ্ছিল।