রাষ্ট্রপতির ছোট ভাইয়ের ইন্তেকাল
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৫
নবনির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ এড-ভোকেটের ছোট ভাই মো. আবদুর রাজ্জাক গতকাল মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতার নাম প্রয়াত মো. তায়েব উদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আবদুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।
মো. আবদুর রাজ্জাক ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে চিকিত্সাধীন ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার মরহুমের নিজ বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট উপস্থিত থাকবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।