স্বরূপকাঠিতে যুবককে পিটিয়ে হত্যা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৭
জেলায় মনিরুজ্জামান নামের এক যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দগুহকাঠী গ্রামে সোমবার রাতে মনিরুজ্জামান, সেলিম ও সাগর ট্রলার নিয়ে বাড়ির অদূরে ফার্মে যাওয়ার পথে প্রতিপক্ষের জাহিদ, সাইদুল, ফোরকান, মন্টু ও আজিজ এলোপাতাড়ি বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাদের জখম করে। গুরুতর আহত অবস্থায় মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিমে প্রেরণ করলে গতকাল দুপুরে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।