টাঙ্গাইল
মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:৩১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে । এ উপলক্ষে দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক এবং জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞাকে সংবর্ধনা দেওয়া হয় । মির্জাপুর উপজেলা সদরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষকমণ্ডলী এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস আলেয়া বেগম জানিয়েছেন।