জন্মদিন : অপি করিম
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
মাত্র আড়াই বছর বয়সে জনপ্রিয় টিভি নাটক ‘সকাল-সন্ধ্যা’র পারুলী চরিত্রটিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন অপি। অবশ্য টিভি মিডিয়ায় অপির প্রথম কাজ ছিল ‘কলকাকলী’ নামের একটি অনুষ্ঠানে। এ ছাড়া দুরন্ত কৈশোরে পা দেওয়ার আগেই অপি অভিনয় করেন ‘শুকতারা’ ও ‘আপনজন’-এর মতো বিটিভির জনপ্রিয় দুটি ধারাবাহিকে। মাঝে কিছুটা বিরতির পর ছোটপর্দায় অপির পুনঃআগমন ঘটে ’৯৭ সালে হোয়াইট প্লাসের বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার মাধ্যমে। পরবর্তীতে ’৯৯ সালে টেলিফিল্ম ‘তেপান্তরের রূপকথা’তে অভিনয়ের মধ্য দিয়ে অপি যাত্রা শুরু করেন অভিনয়ের মূলধারায়। আর ২০০০ সালে লাক্সের মডেল হওয়ার সুবাদে বড় ধরনের ব্রেক আসে অপির মডেলিং ক্যারিয়ারেও। এদিকে মঞ্চদর্শকদের মাঝেও অপি সমানভাবে আলোচিত হতে থাকেন ‘রক্তকরবী’ নাটকে তার করা নন্দিনী চরিত্রটির জন্য। আগামী ১ মে ছোট পর্দার এই জনপ্রিয় তারকা শিল্পীর জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’ পরিবারের পক্ষ থেকে অপি করিম-এর জন্য রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
২৬ এপ্রিল :জেট লি
২৭ এপ্রিল :রোজী আফসারী
২৮ এপ্রিল :উজ্জ্বল, এস আই টুটুল, হুমায়ুন আজাদ
২৯ এপ্রিল :সুমাইয়া শিমু