টপচার্ট

প্রখ্যাত পরিচালক ও প্রযোজক পিতার সন্তান রোহান সিপ্পি পরিচালিত ‘নটাংকি সালা’ ছবিটির মিউজিক ভিডিও বের হওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, কুনাল রায় কাপুর এবং গায়ক নীতিশ মোহন। সিনেমাটিতে দেখানো হয়েছে, একজন সুপারস্টারের জীবন বদলে যায় মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার পর থেকে। এরপর ঘটে মজার সব ঘটনা। এসব নিয়েই এগিয়ে চলেছে সিনেমার গল্প। স্ক্যারি মুভি ৫ ‘স্ক্যারি মুভি’র কথা সবারই জানা আছে। সফলতার সাথে চারটি সিক্যুয়েল করার পর নতুন আরও একটি সিক্যুয়েল সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে এই জনপ্রিয় কমেডি সিনেমাটির। এবারের সিক্যুয়েলে থাকছে এক দম্পতিকে কেন্দ্র করে সব ঘটনা। তাদের সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে বাসায় নিয়ে আসার পর থেকে শুরু হয় নানা ধরনের ঘটনা। এসব নিয়েই এবারের পর্ব। বলিউড টপচার্ট নটাংকি সালা আয়ুষ্মান খুরানা, কুনাল রায় কাপুর কমান্ডো বিদ্যুত্ জামওয়াল, পূজা চোপড়া চাশমে বাদ্দুর আলী জাফর, তাপসী পান্নু জলি এলএলবি বোমান ইরানি, আরশাদ ওয়ার্সি মেরে ড্যাড কি মারুতি রাম কাপুর, রিয়া চক্রবর্তী হলিউড টপচার্ট ফোর্টি টু হ্যারিসন ফোর্ড ত্রিস্টোফার মেলোনি, নিকোল বেহারি স্ক্যারি মুভি ৫ অ্যাশলে ট্রিডেল, সায়মন রেক্স, এরিকা দি ক্রুডস এমা স্টোন, রায়ান রেনল্ড, নিকোলাস কেজ জি আই জো :রিটেলিয়েশন ডুয়াইন জনসন, ব্রুস উইলিস ইভিল ডেড জেন লেভি শিলো ফার্নান্দেজ, জেসিকা লুকাস