ক্যারিয়ার জিজ্ঞাসা?

প্রশ্ন :আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে অনার্স পড়ছি। আমি অনার্স শেষ করে এমবিএ করতে চাই। এমবিএ করার জন্য কোন প্রতিষ্ঠানটি ভালো হবে? মাস্টার্স না করে এমবিএ করলে কি এটা ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে? মো. রুহুল আহমেদ দাউদকান্দি, কুমিল্লা। এমবিএ এবং মাস্টার্স ডিগ্রি সমমানের। আপনি আসলে কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তার উপর নির্ভর করবে আপনার জন্য এমবিএ কতটা ভালো হবে। আপনার বিষয়টি জানালে ভালো হত। তবে আমাদের দেশে সব জায়গাতেই এমবিএ’র কদর রয়েছে। কাজেই এমবিএ করলে ক্ষতি নেই। আইবিএ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ ছাড়াও শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করলে ভালো হবে। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com