ফোকাস
পোস্টার চিত্র!
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৪৯
২৪ মে মুক্তি পাচ্ছে তরুণ চিত্র নির্মাতা শাহিন কবীর টুটুলের পরিচালনায় ‘এইতো ভালোবাসা।’ বলা হচ্ছে এটিও ডিজিটাল ফর্মেটের ছবি। কমার্শিয়াল ছবির বাজার দখলেই ছবিটি প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তির প্রচেষ্টা চলছে। প্রযোজনায় আরটিভি। ছবিতে অভিনয় করেছেন ইমন, নিরব, নিপুণ, সিদ্দিকসহ একঝাঁক তারকা। বর্তমান সময়ে পোস্টারের জন্যও আলাদাভাবে ফটোশুটের এক রীতি চালু হয়েছে। সম্প্রতি ছবির ক্যাম্পেইনের জন্য হয়ে গেল এক ব্যতিক্রমী ফটোশুট। সেই ছবির ফটোশুটেই ইমন ও নিপুণ।