ধারাবাহিকে ইরফান
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৫১
চ্যানেল আই আয়োজিত ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ শীর্ষক রিয়েলিটি শোয়ের অন্যতম প্রতিযোগী ইরফান নাসির। সেরা সাত পর্যন্ত এসে ফাইনাল রাউন্ডে অংশ নিলেও প্রথম তিনে স্থান করে নিতে পারেননি তিনি। তবে এরইমধ্যে একটি ধারাবাহিকের কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটিই তার প্রথম কাজ। ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘নূরজাহান’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘নূরজাহান’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যে এর শুটিংয়েও অংশ নিবেন তিনি। আরও কিছু বিজ্ঞাপনের কথাও চলছে। ইরফান বলেন, ‘মিডিয়ায় কাজ করাটা একটা স্বপ্ন ছিল আমার। চ্যানেল আইয়ের মাধ্যমে এই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। আশাকরি সবার দোয়া নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারব।’