লাদেনের সাবেক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাবেক ব্যক্তিগত সহকারী ওয়াহিদ আল হাজিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ১৯৯৮ সালে আফ্রিকায় দু’টি মার্কিন দূতাবাসে হামলাসহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দ্বিতীয়বারের মতো তাকে এই দণ্ড দেয়া হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক আদালতে এ রায় ঘোষণা করা হয়। আল হাজি (৫২) লেবাননে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নাগরিক। কেনিয়া ও তাঞ্জানিয়ায় যুক্তরাষ্ট্রের দূতবাসে বোমা হামলা চালিয়ে ২২৪ জনকে হত্যার দায়ে ২০০১ সালে আরো একবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আল হাজি। একই আদালত তার তিন সহযোগীকেও দণ্ডিত করেছিল।