‘সিরিয়ায় আসাদের বিরুদ্ধে লড়াই করছে কয়েক’শ ইউরোপীয় যোদ্ধা’

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সিরিয়ায় কয়েকশ’ ইউরোপীয় যোদ্ধা লড়াই করছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদবিরোধী প্রধান গিলেস ডি কেরচোভ। লড়াইরত এই যোদ্ধাদের সংখ্যা পাঁচশ’র মতো হবে বলে তিনি ধারণা করছেন। গিলেস ডি কেরচোভ বিবিসিকে বলেন, তারা যখন দেশ ছেড়ে যায়, তখন তাদের সকলেই চরমপন্থি ছিল না। পরবর্তীতে তারা সেখানে চরমপন্থিতে পরিণত হয় এবং প্রশিক্ষিত হয়। সিরিয়ায় লড়াইরত ইউরোপীয় যোদ্ধাদের মধ্যে কেউ কেউ আল কায়দার সঙ্গে সম্পর্কিত গ্রুপগুলোতে যোগ দিয়েছে এবং সন্ত্রাসী হামলা চালানোর জন্য পরবর্তীতে ইউরোপে ফিরে আসতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন। সিরিয়ায় লড়াইরত ইউরোপীয়দের মধ্যে বেশিরভাগ হচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ফ্রান্সের নাগরিক।