নান্দাইলে রংয়ের দোকানে বিস্ফোরণ তিনজন অগ্নিদগ্ধ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর বাজারে মঙ্গলবার আহম্মেদ এন্টারপ্রাইজ নামের এক রংয়ের দোকানে বিস্ফোরণের ঘটনায় আগুন ধরে গেলে তিনজন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। দোকানের মালিক মনির হোসেন বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দাবি করলেও আশপাশের দোকানদাররা জানান, ‘তারপিন’ বিক্রির সময় একজনের মুখে জ্বলন্ত সিগারেট ছিল। সিগারেটের আগুন ওই দাহ্য তরলের সংস্পর্শে আসা মাত্রই পাত্রটি বিস্ফোরিত হয়।