ঝিনাইদহে অজ্ঞান পার্টির
কবলে একটি পরিবার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২১
ঝিনাইদহে আত্মীয় সেজে বাড়িতে আশ্রয় নিয়ে ৫ জনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার বারইখালী গ্রামে। বুধবার সকালে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় গমিরউদ্দিন মণ্ডল, তার স্ত্রী হাসিয়া বেগম, জামাতা আজিজুল ইসলাম, মেয়ে শাহিনুর বেগম ও ছেলে আশরাফুল ইসলামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার এসআই এমদাদ হোসেন জানান, মঙ্গলবার গমিরউদ্দিন মণ্ডলের জামাতা আজিজুল ইসলাম মামলার কাজে ঝিনাইদহ আদালতে আসেন। সেখানে একব্যক্তির সাথে তার পরিচয় হয়। উক্ত ব্যক্তি কথায় ভুলিয়ে আপন হয়ে যায়। এরপর সে তাকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। ওই ব্যক্তি যাওয়ার সময় এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। রাতে মিষ্টি খাওয়ার পর পরিবারের সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এ সুযোগে ওই দুর্বৃত্ত বাড়ির একটি বাক্স ভেঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।