নরসিংদীতে ২ ধর্ষকের
যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২১
১৪ বছরের এক নাবালিকাকে উপর্যুপরি ধর্ষণের দায়ে নয়ন মিয়া ও আসাদ মিয়া নামে দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এ কারাদণ্ডাদেশের রায় ঘোষণা করেছেন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণের প্রকাশ, ২০১০ সালের ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় মনোহরদী উপজেলার চালাকচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের বর্মন বাড়ির ১৪ বছরের নাবালিকা তার জেঠাত বোন ও ছোট ভাইকে নিয়ে পার্শ্ববর্তী মোদক বাড়িতে পূজা দেখতে যায়। সেখান থেকে তারা তিনজন পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮ টায় একই গ্রামের বাবু মেম্বারের মুরগির খামারের নিকট পৌঁছলে ধর্ষক নয়ন ও আসাদ মিয়া তাদের গতিরোধ করে এবং তারা নাবালিকার জেঠাত বোন ও ছোট ভাইকে খুন জখমের ভয় দেখিয়ে সরিয়ে দেয়। সেখানে তারা নাবালিকাকে মাটিতে শুইয়ে প্রথমে আসামি নয়ন ও পরে আসামি আসাদ উপর্যুপরি ধর্ষণ করে।