কক্সবাজারের হোটেলে
অসামাজিক কাজের দায়ে ৬ জন আটক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২২
অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে কক্সবাজার শহরের দুটি হোটেলে অভিযান চালিয়ে পতিতা, খদ্দের ও হোটেল ম্যানেজারসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের পর্যটন এলাকার হোটেল কম্পোট ও হোটেল ইলহেমে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরের ইয়াছমিন আক্তার (২৩), তসলিমা আক্তার (১৮), চট্টগ্রামের শাহীন আক্তার (২০), বরিশাল সদরের স্বপন হাওলাদার (৩১), কক্সবাজারের রবিউল ইসলাম (১৮) এবং মহেশখালীর মোঃ আসিফ (২৫)।